নাজিম উদ্দিন আলমের সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাভার আমিনবাজারে সক্রিয় থাকাকালে তিনি গুলিবিদ্ধ হন। জীবনের ঝুঁকি থাকায় তখন গুলি অপসারণ করা যায়নি। দীর্ঘদিন লিভারে দুটি গুলি নিয়ে তিনি কষ্টে ছিলেন।

গত ৩০ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নিউ জার্সিতে অস্ত্রোপচার হয়।

তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights