নারী চ্যাম্পিয়নস ট্রফির নতুন তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

আগামী বছরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রথম উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সীমা জুন-জুলাই থেকে এগিয়ে এনেছে আইসিসি। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টটি ১৪-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রবিবার (৩১ মে) আহমেদাবাদে অনুষ্ঠিত বৈঠকে আইসিসি এই পরিবর্তন অনুমোদন করেছে, যদিও পরিবর্তনের কোনো কারণ জানানো হয়নি।

আইসিসি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালে প্রথম ঘোষিত আট দলের এই টুর্নামেন্টটি ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এছাড়াও চলতি বছরে পাঁচটি পূর্ণ সদস্য ও পাঁচটি সহযোগী দেশকে নিয়ে ১০ দলের একটি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি চালু করা হবে।

এছাড়াও বৈঠকে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পথও অনুমোদন করেছে, যা পাকিস্তানে অনুষ্ঠিত হবে। যদিও হাইব্রিড মডেল চুক্তির অংশ হিসেবে ভারতের ম্যাচগুলো একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।যেখানে ১০-দলের একটি গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে ১২-দলের মূল টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হবে।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন বোর্ড সদ্যসরা। তারা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে আন্তর্জাতিক ক্যালেন্ডারের কীভাবে আরও ভালোভাবে সমন্বয় করা যায় তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, আহমেদাবাদে আমাদের আলোচনা বিশ্বব্যাপী ক্রিকেটের শাসন, প্রশাসন এবং বিকাশের প্রতি আইসিসির অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। নারী ক্রিকেট ও উদীয়মান দেশগুলো থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ব্যবস্থাপনা পর্যন্ত, আজকের আলোচনা ও সিদ্ধান্তগুলোর লক্ষ্য হলো বিশ্বজুড়ে সমর্থকদের কাছ আর প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক ধারার সূচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights