নারী পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বায়োজিদ থানার চন্দ্রনগর এলাকার একটি বহুতল ভবন থেকে নারী পাচার চক্রের হোতা মো. তারেককে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। তারেক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের জাইল্লাপাড়া এলাকার বাসিন্দা।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, ভারতে বেশি বেতনের চাকুরির লোভ দেখিয়ে অসচ্ছল কিশোরীদের বিশেষত পোশাক শ্রমিকদের ভারতে পাচার করছিলো একটি চক্র। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে কিশোরীদের পাচারে সংঘবদ্ধ চক্রের ভারতীয় সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন তারেকের স্ত্রী। তার স্ত্রীর বান্ধবী চট্টগ্রাম শহরের বিভিন্ন গার্মেন্টসে চাকরির আড়ালে গার্মেন্টসের অন্য মেয়ে কর্মীদের সাথে সখ্যতা তৈরি করে। পরবর্তীতে তাদের অধিক বেতনে ভারতের পার্লারে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে তারেক ও তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। পরে তারাসহ অন্যান্য আসামীদের পরস্পর যোগসাজশে যশোরের অজ্ঞাতনামা সীমান্ত ব্যবহার করে অবৈধ পথে ভারতে পাচার করে দেয়। সেখানে জোরপূর্বক বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে যৌন কর্মীর কাজ করতে বাধ্য করা হতো। ভারতে পাচার হওয়া এক কিশোরী পালিয়ে আসার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা তারেককে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights