নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিঁখোজের দুই দিন পরে খাল থেকে সালাম সরদার (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গেল বৃহস্পতিবার রাত থেকে নিঁখোজ ছিলেন তিনি। মরদেহে ময়না তদন্তর শনিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে।
নিহত সালাম সরদার উপজেলার গুয়াতলা গ্রামের হাসেম সরদারের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, খবর পেয়ে খাল থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহে ময়না তদন্তর শনিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেরেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights