নিজ দেশেই বিপাকে পড়ল ইধিকার নতুন ছবি

অনলাইন ডেস্ক

বাজেট স্বল্পতার কারণে বন্ধ হলো ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের নতুন ছবির কাজ। খানিকটা বিপাকেই পড়েছেন এই অভিনেত্রী। অনিশ্চয়তা দেখা দিয়েছে তার ‘বহুরূপ’ নির্মাণ ও মুক্তি নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গেল মাসে শুরু হয়েছিল ‘বহুরূপ’ সিনেমার শুটিং। উত্তরবঙ্গে আউটডোর শুটিং হয়েছে। কলকাতায়ও শুটিং হয়েছে। কিন্তু সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত ‘বহুরূপ’ সিনেমার শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে।

ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ কারণেই এই মুহূর্তে সিনেমার শুটিং হচ্ছে না। কবে নতুন করে শুটিং শুরু হবে সে দিন-তারিখও নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।
যদিও পরিচালক আকাশ মালাকার বলেছেন, পারিশ্রমিক বাকি থাকায় কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। কিন্তু তার মানে এই নয়, যে ‘বহুরূপ’র কাজ চিরতরে থেমে গেছে; কোনোদিন আলোর মুখ দেখবে না। আশার কথা হলো, সমস্যা যা ছিল, তার সমাধান এরই মধ্যে করে ফেলেছেন প্রযোজকরা। তাই শুটিং বন্ধ নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights