নোয়াখালীতে ভারতীয় ১৫ অতিথির সাথে মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ভারত থেকে আগত ১৫ সদস্য বিশিষ্ট অতিথিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় নোয়াখালী জেলা প্রশাসক ও গান্ধী আশ্রম ট্রাষ্টের ট্রাষ্টি দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সর্ব ভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি অধ্যাপক ড. শংকর কুমার স্যান্যাল এর নের্তৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট অতিথি দল মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। গান্ধী আশ্রম ট্রাষ্টের পরিচালক ও সিইও রাহা নব কুমারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক লোকমান হোসেন ভূইয়া, নুরুল আলম মাসুদ, জামাল হোসেন বিষাদ সহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights