শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। তাৎক্ষণিকভাবে এ কম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। খবর আল আরাবিয়া’র।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, বুধবার ইস্তাম্বুলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights