জিম্বাবুয়ের কাছেও হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ সেশনে টাইগারদের ৩ উইকেটে হারায় আফ্রিকার দেশটি। প্রথম ইনিংসের বাজে ব্যাংটিয়ের পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে রানের হিসেবে কিছুটা উন্নতি হলেও আদতে তা খুব একটা কাজে আসেনি। মুমিনুল, শান্ত ছিলেন কিছুটা ধারাবাহিক, সেই সাথে হেসেছিল জাকের আলির ব্যাট। মাহমুদুল হাসানও জয়ও চেষ্টা করেছেন। তবে বাকিরা সুবিধা করতে পারেননি। উল্টো দলকে ফেলেছে বিপদে।

জিম্বাবুয়ের হয়ে বলে ঝড় তোলেন ব্লেসিং মুজারাবানি। তার নেয়া ছয় উইকেট বাংলাদেশকে কাবু করে। এর আগে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলো টাইগাররা। তবে চতুর্থ দিনে কোনো প্রতিরোধ গড়তে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights