পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ভারতে ফেরত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে সাতজন। বিজিবির বাধার মুখে তারা আবারও ভারতে ফিরে যেতে বাধ্য হয়। মঙ্গলবার রাতে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের ভারতীয় অংশের জিরো লাইনে অবস্থান নেন। সারা দিন তারা জিরো লাইনে অবস্থান করলেও রাতে ভারতের অভ্যন্তরে ফিরে যান।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে অবৈধ পারাপার ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আর জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights