পথচারীকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার সানুহার বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে একটি বাস পুকুরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, যশোর থেকে চাকলাদার পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সানুহার এলাকা অতিক্রমকালে স্থানীয় বেলাল সরদারের ছেলে সুমন সরদারকে (১৬) চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ভেঙে মহাসড়কের পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক দল প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের মধ্যে থাকা সুপারভাইজার মো. কাদেরের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা অন্তত ১৪ জন যাত্রী আহত হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক মো. তৌহিদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights