পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’-এর অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। সাধারণ সম্পাদক রাবেল আহমেদ, স্থায়ী কমিটির সদস্য কাওসার আহমেদ এবং আলামিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগালের বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও আঞ্চলিক প্রায় ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আবদুল হাসিব এবং নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন স্থায়ী কমিটির সদস্য মাসুম আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মো. ইয়াহিয়া, শামিম আহমেদ রাসেল, শরিফ আহমেদ রাজু, আবুল বশর, জালাল আহমেদ, আব্দুল মনাফ মনাই, মালেক আহমদ, লিটন মিয়া এবং ফিরুজ আল মামুন। কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাসেল আহমদ, মোক্তার আলী, আব্দুল লতিফ নাঈম, মো. মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ আহমেদ এবং দপ্তর সম্পাদক আব্দুল হাবিব জনি।

বক্তারা সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসের মাটিতে বিশ্বনাথবাসীর পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা, অতিথিদের বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ের পর অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে পর্তুগালের স্থানীয় শিল্পীদের মনোরম সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights