পিরোজপুরে ডেঙ্গুতে এক শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানভীর নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী মো. তানভীর (১৮) পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার বাসিন্দা মো. আজিম শেখের ছেলে এবং তিনি খুলনা নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
তানভীরের চাচা তাপস শেখ জানান, তানভীর এবছর খুলনা নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিল। গত ২ দিন পূর্বে তিনি ঢাকাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রবিবার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তানভীর রবিবার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এর মধ্যে আজ একজন ও পিরোজপুর থেকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights