পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পীরগঞ্জের গ্রামের বাড়ি বাবনপুরে তার কবর জিয়ারত করেন বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয়কদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে তারা আবু সাঈদের বাবা-মাসহ পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং সমবেদনা জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পনের সদস্যের একটি টিম।

এসময় তাদের সাথে পীরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন। পরে তারা আন্দোলনকালীন ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে পীরগঞ্জের আরেক নিহত সোহাগ মিয়ার গ্রামের বাড়ি শানেহাটের বড়পাহারপুরে গিয়ে তার কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights