পুকুর পরিষ্কারের সময় মিললো লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় পুকুর থেকে মো. হাফিজুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মোল্লারগাঁও ইউনিয়নের খিত্তার খালপাড় গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া হাফিজুল ইসলাম একই উপজেলার বরইকান্দি এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে ওই পুকুর পরিষ্কার করার সময় হাফিজুল ইসলামের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, মারা যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights