পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে কাবাডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে দেশের জাতীয় খেলা কাবাডি। তাই এ খেলার চর্চা বাড়াতে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

রবিবার সকালে বিকেএসপি চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কেএসআরএম’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করছে চারটি গ্রুপে ১২টি দল। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন কেএসআরএম’র উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন কেএসআরএম’র গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম, উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, দেশে কাবাডির আয়োজন খুবই নগন্য। তাই বাংলাদেশ পুলিশ এ আয়োজন করেছে। এটি আমাদের জাতীয় খেলা। আমরা চাই এ খেলার চর্চা আরও বাড়ুক। পাশাপাশি ঐতিহ্য ফেরাতে কাবাডিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights