বগুড়ায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে হয়রানির প্রতিবাদে বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছেলে। শনিবার সন্ধ্যায় ধুনট মডেল প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে করেন বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে অ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদ্যুৎ।

সংবাদ সম্মেলনে রাজ্জাকুল কবির বিদ্যুৎ বলেন, গত ২০১৭ সালের আমার বাবা রমজান আলী আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে তার ৩ মেয়ে ও ৩ ছেলেকে জমি দলিল করে দেন। কিন্তু আমি তারপরও ওয়ারিশ হিসেবে জমি দাবি করিনি। পরে আমার বাবা রমজান আলী ও ভাই রফিকুল ইসলাম শাহীন আমার ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন বাড়ির ভাগ দাবি করেন। আমার ক্রয়কৃত সম্পত্তি হওয়ায় তাদের দাবি অস্বীকার করি। এরপর থেকেই আমার বাবা রমজান আলী ও ভাই রফিকুল ইসলাম শাহীন আমাকে হয়রানি করতে আমার বিরুদ্ধে ধুনট থানায় চারটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। যার তিনটি অভিযোগ জিডি হিসেবে নিয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, ১১ মামলার আসামি হয়েও রফিকুল ইসলাম শাহীন বিভিন্নভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তার এসব অপকর্মের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে আসছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights