প্রেমিককে ভিডিও কলে রেখে ব্যাংকের ভেতরে আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় প্রেমিককে ভিডিও কলে রেখে ব্যাংকের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (২২) নামের এক কলেজছাত্রী। উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ সোমবার ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সালমা আক্তার ওই ব্যাংকের এজেন্ট শাখায় চাকরি করতেন। তিনি মনিপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে ও উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালমার পরিবারে তার মা ও ভাবীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। রবিবার সকালে তার মা ও ভাবীর ঝগড়ার কারণে নাস্তা না খেয়েই ব্যাংকে চলে আসেন। বিকালে বাড়ি ফিরেও দেখেন তাদের ঝগড়া বিবাদ লেগে আছে। দুপুরের রান্নাও হয়নি। এতে সালমা আক্তার অভিমান করে তার কর্মস্থলে ফিরে যান। সেখানেই তার প্রেমিক শাকিলকে মোবাইল ফোনের ভিডিও কল দিয়ে ব্যাংকের ভেতরে ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
সাবেক ইউপি সদস্য মনির হোসেন জানান, মা ও ভাবীর ঝগড়ার কারণে অভিমান করে ব্যাংকের ভেতরে ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সালমা।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা। তবুও প্রেমিক শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য সোমবার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights