ফরিদপুরে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার আঃ করিম মিয়া সড়কের শতনীড় টাওয়ারের সীমানা প্রাচীরের কিছুটা অংশ ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষযে শতনীড় টাওয়ারের বসবাসকারীরা বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে টাওয়ারটিতে বসবাস করে আসছে। বর্তমানে শতনীড় টাওয়ারে ১০ তলা ভবনটিতে ৬১টি পরিবার বসবাস করছে। গত ১ যুগ কোন ধরনের কারও অভিযোগ না থাকলেও হঠাৎ করে বিএনপির একটি পক্ষ টাওয়ারের পার্শ্ববর্তী মঙ্গলবার কয়েকশ লোকজন নিয়ে টাওয়ারের নিজস্ব রাস্তার সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এসময় তাদের বাধা দেবার চেষ্ট করা হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার কারণে পরিবার গুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটি জানিয়েছেন শতনীড় টাওয়ারের মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সীমানা প্রাচীরের পাশাপশি ভবনের বড় একটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া, ঘটনার পরপরই পুলিশ সুপার আব্দুল জলিল মোল্ল্যা এবং ওসি কোতয়ালী আসাদুজ্জামানকে অভিহিত করা হয়। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন শতনীড় টাওয়ারের মালিক সমিতির মো. জাহাঙ্গীর হোসেন, মো. আমীর হোসেন, ডা. মমিনুর রহমান, খন্দকার মাহফুজুর রহমান মামুন, এ্যাড. মুজিবুর রহমান, রেজাউল করিম জুয়েলসহ স্থানীয় কর্মরত টিভি ও পত্রিকার সাংবাদিকেরা।
এ বিষয়ে অভিযুক্ত ফাত্তাউল ইসলাম ফাত্তাহ বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করতে পারি নাই। এছাড়া, অনেক ধরে আমি বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে কোন লাভ হয়নি। আর তাই আমি স্থানীয় লোকজন নিয়ে সীমানা প্রাচীর কিছু অংশ (ওয়ালটি) ভেঙ্গে দিয়েছি। তবে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যে অভিযোগ দিয়েছে তা সবই মিথ্যা।
বর্তমানে এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শতনীড় টাওয়ারের কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights