ফরিদপুরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে দুই ইউপি চেয়ারম্যানকে। এদের একজন হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবুকদিয়া গ্রামের বাসিন্দা কাজী আবুল কালাম (৬১)। অপরজন পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দফা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সমর্থক মো. আতাউর রহমান বাবু ফকির (৪৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার(নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে দফা ও ডাঙ্গী গ্রামে ওই দুই ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাদের দুজনের নামেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights