ফুলপুরে বিএনপির কালো পতাকা মিছিল

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ছনকান্দা বাজার থেকে ভাষা সৈনিক এম শামসুল হক চত্ত্বর পর্যন্ত ওই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights