ফেনীতে অবরোধের প্রভাব পড়েনি

ফেনী প্রতিনিধি
ফেনীতে বিএনপির অবরোধের কোন প্রভাব পড়েনি জেলার কোন উপজেলায়, শহরে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। অন্যান্য দিনের তুলনায় গাড়ি চলাচল কম থাকলেও পরিস্থতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। এছাড়াও অন্যান্য মালবাহী ট্রাক, কাভারভ্যান ও সিএনজি চলাচল ছিলো চোখে পড়ার মতো।

অবরোধের আগের রাতে ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। জেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মশাল মিছিল করলেও অবরোধের দিনে রাস্তায় তাদের দেখা যায়নি। আইন শৃংখলা ঠিক রাখতে প্রশাসন কঠোর অবস্থায় রয়েছে। মোড়ে মোড়ে পুলিশের কড়া প্রহরা ছাড়াও পুলিশ, বিজিবি, র‌্যাবের টহল দিতে দেখা গেছে।

পুলিশ সুপার জাকির হাসান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের সবধরনের প্রস্তুতি রয়েছে। সকাল থেকে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। গতকাল রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়ার ঘটনায় এখন কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights