ঝালকাঠিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বরিশাল ঝালকাঠি মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে লাশটি পুলিশ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে বরিশাল ঝালকাঠির মহসড়কের শ্রীরামপুর নামক এলাকায় ধানক্ষেতের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights