ফেরি ডুবির ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় আজ সোমবার আরও একটি কাঠ বোঝাই ট্রাক নদী থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরের দিকে কাঠ বোঝাই ট্রাকটি উদ্ধারকারী জাহাজ হামজা টেনে দুই নম্বর ফেরি ঘাটের কাছে নিয়ে আসলে তার ছিঁড়ে ট্রাকটি আবার নদীতে পড়ে যায়।

পরে আবার চেষ্টা করে ট্রাকটি পল্টুনে তুলতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ হামজা। এখন পর্যন্ত মোট পাঁচটি যানবাহন উদ্ধার করা হলো। ফেরি ডুবিতে ৯টি যানবাহন নিখোঁজ হয়।

এর আগে, গত বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে বিআইডব্লিউটিসির ফেরি রজনীগন্ধা-৭ ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights