বগুড়ায় কৃষক দলের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় মির্জাপুর এলাকার রানীরপুকুর ব্র্যাক বটতলা মাঠে শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক নেতা সামিউল আলম সামি, সাইফুল ইসলাম আকন্দ, শামীম আহমেদ, আজিজুল হক, উপজেলা কৃষক নেতা সুলতান, শাহ আলম, শহিদুল, আব্দুল হান্নান, আফসার কালাম, আলো, বদিউজ্জামান, বাদশা, ফজলু, আব্দুর রহমান প্রমুখ।
