বগুড়ায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও গত রবিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন-বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের মৃত আয়নাল হকের ছেলে হোমিও চিকিৎসক একরামুল হক বাবলু (৬৮) ও সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি বেগম (৫৫)।

বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রনি জানান, গত ২০ সেপ্টেম্বর বাবলু জ্বর নিয়ে শজিমেক হাসপাতালে আসলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়াও সোনাতলা উপজেলার গৃহবধূ মিনি বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। পরেরদিন রবিবার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ায় এ বছর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৫ জনসহ জেলার অন্যান সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সোমবার ২৮ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়াও এ বছর বগুড়ায় মোট ১ হাজার ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights