বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে শহরের মুক্তির ফুলবাড়ীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার সকাল পৌনে ৭টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তির ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এসময় বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-আহ্বায়ক রাহাত রিটু, সাইফুল ইসলাম, মোস্তফা মোঘল উপস্থিত ছিলেন।
পরে বগুড়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মোস্তফা মোঘল, ইকবাল হোসেন, আইনুর ইসলাম, সেলিম, উদ্দিন।
