বন্ধুত্ব থেকে প্রেম, চীনা যুবক এখন ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে ভর করে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসেছেন জিয়া ঐলী নামে এক যুবক।

মঙ্গলবার (১৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছে তরুণী স্বপ্না আক্তার। ব্যতিক্রমী এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে চীনের সিচুয়্যান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলী নামের এক যুবকের।

নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন অনলাইনে কথা বলার পর প্রিয় মানুষটির সঙ্গে সরাসরি দেখা করতে গত সোমবার (১৫ জুন) রাতে তিনি উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছে তিনি তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই বিদেশি ওই যুবককে এক নজর দেখতে ভিড় করেন।

এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, চীনা যুবক স্বপ্না আক্তারকে বিয়ে করতে চান। চীনা যুবক মুসলিম হলে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হবে।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া এই প্রেমের গল্প স্থানীয়দের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights