বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফি (১৩) ডুবে মারা গেছেন। আজ শনিবার দুপুরে পটুয়াখালীর লোহালিয়া নদীতে গোসলে নেমে তীব্র স্রোতের টানে ডুবে যান তিনি।

রাফি পটুয়াখালী শহরের কাটপট্টি এলাকার কবির গাজীর ছেলে ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে খোঁজার চেষ্টা করেন। না পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিছুক্ষণ পর নিখোঁজ রাফিকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন নদী ফায়ার স্টেশনের লিডার মুজিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights