বরগুনা আইডিয়াল কলেজের ফুটবল খেলোয়ারদের সংবর্ধনা

বরগুনা প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে বরগুনা আইডিয়াল কলেজ বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার (৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) জনাব পিজুস কান্তি দে, বরগুনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ জনাব হুমায়ুন কবীর কিসলু, নির্বাহী মেজিস্ট্রেট জনাব ফয়সাল নূর ও বরগুনা আইডিয়াল কলেজের শরীরচর্চা শিক্ষক গোবিন্দ চন্দ্র মালাকার উপস্থিত ছিলেন।
পরে খেলোয়ারদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights