পূর্বাঞ্চলে ‘ওপেন সিক্রেট’ আরএনবির বদলি বাণিজ্য

ইমরান এমি, চট্টগ্রাম
রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে (আরএনবি) বদলি এবং বদলি ঠেকানোর বিষয়টি এখন রীতিমতো বাণিজ্যে রূপ নিয়েছে। বদলি হওয়া এবং ঠেকানোর জন্য আরএনবি সদস্যদের থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। টাকার বিনিময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির খোদ চিফ কমান্ড্যান্টের বিরুদ্ধে এ বদলিবাণিজ্যের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ বদলিবাণিজ্য এখন ‘ওপেন সিক্রেট’। ২০ হাজার থেকে লাখ টাকার বিনিময়ে হচ্ছে এসব বদলি। আর এ অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললে নেওয়া হচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ, যার কারণে মুখ খুলছেন না কেউ। ফলে আরএনবিতে ভেঙে পড়েছে চেইন অব কমান্ড।

তবে আরএনবি পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম বদলিবাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, বদলি একটি প্রশাসনিক প্রক্রিয়া। যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদেরও বদলি করা হয়। বদলির নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, যখন যাকে প্রয়োজন মনে হয়, প্রশাসনিক স্বার্থে তাকে বদলি করা হয়। বদলিবাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আক্রোশমূলক। অনেকে পছন্দমতো জায়গায় বদলি হতে চান, বদলি হতে না পারলে সেটা নিয়ে অভিযোগ দেন। আবার অনেকে তদবির করেন, তদবিরমতো কাজ না করলে তারাও মূলত অভিযোগ দেন। আমাদের বদলিগুলো প্রশাসনিক স্বার্থে বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights