বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশে মব কালচারের দিন শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা হবে না। দাবি-দাওয়া যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিছিল ও সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক অবরোধ করে ‘মব’ আকারে বন্ধ করা যাবে না।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ জানে পুলিশ। তবে এখানে আরও যে সংস্থা আছে, তা মানুষ কম জানে। আমি বলেছি, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। আগে যেই ভাবমূর্তি নষ্ট হয়েছিল, সেটি পুনরুদ্ধার করতে হবে।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে হবে। সবার দায়বদ্ধতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির হবে না।

এসময় বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights