বাউফলে ভূমিহীনদের গৃহ হস্তান্তর নিয়ে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে মুজিব শতবর্ষ উপলক্ষে ২১৭ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) গৃহ হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে সরাসরি এ গৃহ হস্তান্তরের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস ও একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, হারুন অর রশিদ খান ও বর্তমান সভাপতি কামরুজ্জামান বাচ্চুসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে বাউফলে মোট ৮৫৪ জন ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান করা হবে। ইতিমধ্যে ৫২৪টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights