বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত
বিশ্বের বিভিন্ন শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) ৪৮৯, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। অন্যদিকে, দূষিত বায়ুর শহরের তালিকায় একিউআই স্কোর ১৩৪ নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ১১তম। এই স্কোর ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (এএকিউআই) লাইভ প্রধান শহরগুলোর সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, লাহোরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৪৫। তৃতীয় অবস্থানে থাকা মিসরের কায়রোর স্কোর ২০১। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার একিউআই স্কোর ১৭৫। পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই (১৭৪), ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭১), সপ্তম অবস্থানে পাকিস্তানের করাচি (১৬২), অষ্টম অবস্থানে চীনের চেংদু (১৬১), নবম অবস্থানে ইরাকের বাগদাদ (১৫৫) এবং দশম অবস্থানে কাতারের দোহা (১৩৭)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এছাড়াও ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
