বিএম কলেজের হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের একটি ছাত্রবাস থেকে মো. মাইনুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কলেজের মুসলিম হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাইনুল জেলার হিজলা উপজেলার বাউশিয়া এলাকার মো. আব্দুর রহিম হাওলাদারের ছেলে।

বিএম কলেজের কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গালাম কিবরিয়া জানান, মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাইনুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে।

বিএমপি’র কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন, মুসলিম হোস্টেলের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মাইনুলের মরদেহ পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। মাইনুল আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights