বিডিইউতে আউটকাম বেইজড কারিকুলাম ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘আউটকাম বেইজড কারিকুলাম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আলিম আল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও শিক্ষা প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন। এসময় আইকিউএসি’র সহকারী পরিচালক ও প্রভাষক মৌলিক গণিত সুজন চন্দ্র সূত্রধর, আইওটি ও রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights