বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে কীটনাশক খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি বিরল উপজেলার ভান্ডারা ইউপির ভান্ডারা উত্তরপাড়া গ্রামের মৃতঃ পেবো চন্দ্র সরকারের ছেলে দোয়ারু চন্দ্র সরকার (৬০)।

জানা যায়, দোয়ারু চন্দ্র সরকার সকলের অগোচরে ইঁদুর মারার কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর সত্যতা নিশ্চিত করেন বিরল থানার ওসি গোলাম মঙলা শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights