শিক্ষার্থীদের স্লোগানে `হতবাক’ বাউবি শিক্ষক সমিতি

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের স্লোগানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাউবি শিক্ষক সমিতি জানায়, রাতে বিভিন্ন স্থানে মিছিলে কিছু শিক্ষার্থী নিজেদেরকে ‘রাজাকার’ অভিহিত করে স্লোগানে যে সব শব্দচয়ন করেছেন তাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মর্মাহত।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের এমন স্লোগানে বাউবি শিক্ষক সমিতি হতবাক, ক্ষুব্ধ ও লজ্জিত। বাউবি শিক্ষক সমিতি বিশ্বাস করে ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত এই বাংলাদেশে নিজেদেরকে গর্বভরে ‘রাজাকার’ পরিচয় দেয়া মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে চরমভাবে অপমান করার শামিল। এই ঘটনায় বাউবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights