বিশ্বকাপ দলে আমিরের না থাকার কারণ জানালেন ইনজামাম

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বেশ কয়েক দিনে ধরেই চলছে নানা জল্পনা। অবশেষে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার নাসিম শাহ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হাসান আলি।

তবে গুঞ্জন ছিল নাসিমের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পাবেন পেসার মোহাম্মদ আমির। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই পেসারের। আমিরের প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমির দারুণ। সে অবসর নিয়েছে। যদি সে আবারও পাকিস্তানের জার্সিতে খেলতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে। যদি আমির সেটি করতে পারে তাহলে অবশ্যই তাকে বিবেচনা করা হবে। কোনো ক্রিকেটারের জন্যই দরজা বন্ধ নেই।’

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়াই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম। শঙ্কা ছিল বিশ্বকাপ নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights