বৃষ্টিতে খেলা বন্ধ

অনলাইন ডেস্ক
বৃষ্টির কারণে আফগানিস্তান ও বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের খেলা আপাতত বন্ধ রয়েছে। ১৫.১ ওভার হওয়ার পরই বন্ধ হয়ে যায় খেলা।

প্রথম ওয়ানডে শুরুর আগে থেকেই চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টির শঙ্কা ছিল। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও মেঘের চোখরাঙানি ছিল।

বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। দলীয় ৭২ রানের মাথায় ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। এক এক করে ফিরে গেছেন তামিম (১৩), লিটন (২৬) এবং নাজমুল হোসেন শান্ত (১২)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪। ৪ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান। তার সঙ্গী তাওহিদ হৃদয়ও ব্যাট করছেন ৮ রান নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights