বোয়ালমারীতে কৃষক দলের জনসভা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, হত্যা, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে বর্তমান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বৈরাচার শেখ হাসিনার দোসর যে সব রাজনৈতিক দল আছে, তাদেরও নিষিদ্ধ করতে হবে।
বুধবার ফরিদপুরের বোয়ালমারীতে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও খুনি হাসিনার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকালে উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন পুরনো বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এস এম কিবরিয়া স্বপন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা, খান আতাউর রহমান, জাহাঙ্গীর আলম মুকুল, ইমরান হুসাইন, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, আবুল বাসার বিপ্লব প্রমুখ।
