ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি

অনলাইন ডেস্ক

মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহতের সংখ্যা ৪৬ জনেরও বেশি।

নিহতদের মধ্যে রয়েছেন পাকিস্তানে বসবাসরত মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী।

বুধবার বিবিসি উর্দুর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

প্রতিবেদনে বলা হয়েছে, জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নামে সংগঠনের নেতৃত্ব দেন মাওলানা মাসুদ আজহার। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, পাকিস্তানের বাহাওয়ালপুরে জামিয়া মসজিদ সুবহান আল্লাহ-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন- মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগনি এবং পরিবারের আরও পাঁচ শিশু।

সংগঠনটি আরও জানিয়েছে, ওই হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা-ও নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights