মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ব্রিটিশ এয়ারওয়েজের মুনাফায় ধস

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের সংঘাতে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটার কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইবেরিয়ার মূল কোম্পানি আইএজি (IAG)-এর নিট মুনাফা।

গত বছরের একই সময়ের তুলনায় এবার তাদের নিট মুনাফা কমেছে ১২ শতাংশের বেশি।

আইএজি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের কর-পরবর্তী মুনাফা কমে ১.২৩ বিলিয়ন ইউরোতে (প্রায় ১.৩৭ বিলিয়ন ডলারে) নেমে এসেছে। যা আগের বছর অর্থাৎ ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ছিল ১.৪০ বিলিয়ন ইউরো।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মূল্যস্তর ভালো থাকা সত্ত্বেও সক্ষমতা হ্রাস, আকস্মিক বিভিন্ন বিঘ্নিত ঘটনার প্রভাব এবং বিশেষ করে জেট জ্বালানির উচ্চমূল্যের কারণে সেই সুফল ম্লান হয়ে গেছে।

তথ্য অনুযায়ী, এই প্রান্তিকে তাদের সামগ্রিক জ্বালানি খরচ বেড়েছে ৩০ শতাংশের বেশি।

এছাড়া গ্রুপটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ফ্লাইট বাতিল, ইঞ্জিন সংক্রান্ত জটিলতার কারণে বিমানের অপ্রাপ্যতা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার বিঘ্নের মতো একাধিক সংকটের কারণে তাদের সার্বিক ফ্লাইট পরিচালনা সক্ষমতা সংকুচিত হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights