মনপুরায় লোকালয় থেকে হরিণ উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরায় লোকালয়ে চলে আসা একটি মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার(২৪ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি এলাকায় প্রথমে হরিণটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকালে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনাঞ্চলে হরিণটিকে অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, স্থানীয়রা বাতানখালি মাদ্রাসার সামনে একটি মায়াবি হরিণ দেখতে পেয়ে সেটিকে নিরাপদে আটকে রাখেন। পরে তারা বন বিভাগে খবর দিলে মনপুরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে অনেক সময় জোয়ারের পানিতে বনাঞ্চল থেকে হরিণ ভেসে আসে। ধারণা করা হচ্ছে এই হরিণটিও জোয়ারের পানিতে ভেসে এসেছে।

পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজীব সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights