মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চাশোর্ধ আসমা বেগম নামে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে হাসপাতালে ভর্তি হবার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত আসমা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। এ নিয়ে চলতি মাসে ৩ জন ডেঙ্গু রোগী মারা গেল মমেক হাসপাতালে।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত ১২৯ জন ব্যাক্তি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় থাকতেন এবং তাদের অনেকেই ঢাকা থেকে ভ্রমণ করে এসেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights