মহেশখালীতে ইয়াবা সেবনরত যুবকের ১ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার রাত ৯টার দিকে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে এক যুবককে ৪ পিস ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০০ টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights