বগুড়ায় মামলা হওয়ার পরেও থেমে নেই মাটি বিক্রির হিড়িক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির হিড়িক দিনদিন বেড়েই চলেছে। ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা, জরিমানা করারও পরেও থেমে নেই পুকুরের মাটি বিক্রির হিড়িক।

নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের রিধইল দক্ষিণ পাড়ায় ধোয়াগাড়ি নামক স্থানে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে একটি পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি করছে ভেকু কন্টাকটার। ফলে নষ্ট হচ্ছে পাকা সড়ক। কমে যাচ্ছে ফসলি জমির আবাদ।

গত ১৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেকু কন্টাকটার তিনজনের নামে নিয়মিত মামলা দায়ের করেন। মামলার হওয়ার কারণে তাদের কাজ বন্ধ হয়ে যায়।
পরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৩১ জানুয়ারি থেকে পুনরায় রিধইল গ্রামের ধোয়া পুকুরে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে গর্ত করে পুকুর খনন করে সেই মাটি ড্রাম ট্রাকে করে রাতের আঁধারে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও স্থাপনায় বিক্রি করছে। এতে একদিকে পাঁকা রাস্তা নষ্ট করছে, অপরদিকে পাকা রাস্তায় মাটি পড়ে দুর্ঘটনার ফাঁদ তৈরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights