চাঁপাইনবাবগঞ্জে ৬ ডাকাত আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২), একই গ্রামের মো. গুদু আলীর ছেলে মিলন (২৫), এবাদুল হকের ছেলে সানাউল (১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলী (১৯) ও ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট সড়কের মোবারকপুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights