মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি
মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ভায়না মোড়স্থ জেলা দলীয় কার্যালয়ের সামনে রবিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবদলের সাবেক সভাপতি খান হাসান ইমাম সুজা, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাবেক জেলা ছাত্রদল সভাপতি মো. আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৮ সালে এই দিনে জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী কাজের মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights