মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারিত

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মেডিকেল টেস্টের জন্য এই নির্ধারিত ৮০০০ (আট হাজার) টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিকেল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই আট হাজার টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মেডিকেল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করা হচ্ছে।

কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

যে এজেন্সি মেডিকেল স্লিপ করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনো দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিবে। এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত আট হাজার টাকার বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা বা ঝামেলা করলে সাথে সাথে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে (ইমেইল: secretary@probashi.gov.bd)।

অনুগ্রহ করে মনে রাখবেন যে, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনো ফি লাগে না।

মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্মানিত মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

মানসম্পন্ন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের যথাযথ ভূমিকা পালনের জন্য অনুরোধ এবং সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights