মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটজন আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মিয়ানমারের পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এক অভিযানে এসব সিমেন্ট জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফনেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সাব্বির আলম সুজন জানান, চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
তিনি জানান, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ টন সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১টি বোটসহ আট পাচারকারীকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
